স্যামসাংয়ে প্রথম নারী প্রেসিডেন্ট

৬ ডিসেম্বর, ২০২২ ২২:৩৭  
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং এই প্রথম কোনো নারী প্রেসিডেন্টের নাম ঘোষণা করলো। সোমবার লি ইয়ং হি-কে ডিভাইস এক্সপেরিয়েন্স (ডিএক্স) বিভাগের গ্লোবাল মার্কেটিং অফিসের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে বসিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দ্য কোরিয়া টাইমস। স্যামসাংয়ের লোগোতে নীলের বদলে বেগুনি রং ব্যবহারের আইডিয়াটি এসেছিলো লি ইয়ং হি-র মাথা থেকে। এ জন্য তিনি খবরের শিরোনামও হয়েছিলেন। রং বদলের ধারণাটি ওই সময় বাজারে দারুণ ফল দেয়। এরপর থেকেই অন্যতম ব্যবসাসফল পণ্য স্যামসাং গ্যালাক্সি ফোনের মার্কেটিংয়ের জন্য প্রতিষ্ঠানে বেশ প্রভাবশালী হয়ে ওঠেন ইয়ং। ২০০৭ সালে স্যামসাংয়ে কাজ শুরু করেন লি ইয়ং হি। ২০১২ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন। স্যামসাং বলছে, ইয়ং সত্যিই এ পদের জন্য সবচেয়ে যোগ্য। তার পদোন্নতি অন্যান্য প্রতিভাবান নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ডিভাইস এক্সপেরিয়েন্স বিভাগ স্যামসাংয়ের মোবাইল ডিভাইস এবং কিছু গৃহস্থালি প্রযুক্তিপণ্যের তত্ত্বাবধান করে থাকে। ডিবিটেক/বিএমটি